editor
প্রকাশিত: 8:51 PM, June 26, 2023
ডিএসএস ডেস্ক :: আন্তর্জাতিক ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটিতে যুক্ত হলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইয়ন মরগান। তিনি ছাড়াও এই কমিটিতে জায়গা পেয়েছেন ভারতীয় নারী দলের তারকা ঝুলন গোস্বামি ও ইংলিশ নারী দলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক হিদার নাইট।
সোমবার (২৬ জুন) লর্ডসে এমসিসির কার্যালয়ে ক্রিকেট কমিটির সভা শুরুর আগে এই তিনজনের অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। স্বতন্ত্র এই ক্রিকেট কমিটি বিশ্বের সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটার, আম্পায়ার ও অফিসিয়ালদের নিয়ে গঠিত সংগঠন।
ইংল্যান্ড বিশ্বকাপের ছোঁয়াই পাচ্ছিল না। তবে ২০১৯ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জেতে তারা। ইংল্যান্ডের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতার অভিযানে নেতৃত্ব দেন মরগান। লর্ডসে রোমাঞ্চকর ফাইনাল জয়ের পর পরম আকাঙ্ক্ষিত ট্রফিটি উঁচিয়ে ধরেন তিনি। ওয়ানডেতে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৭০১ রান তার।
গত বছর লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের নারী দলের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামি। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার সময় তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ভারতের হয়ে তিন সংস্করণে ২৭২ ম্যাচে সাড়ে তিন শতাধিক উইকেট পান তিনি। গত এপ্রিলে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পান ঝুলন।
২০১৬ সালে ইংল্যান্ডের মেয়েদের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন নাইট। অধিনায়কত্ব পাওয়ার এক বছর পরই মর্গ্যানের মতো লর্ডসে ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে সাড়ে ৫ হাজারের বেশি রান করেছেন ও ৮৪টি উইকেট পেয়েছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে সভার আগে এমসিসির ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয় আরও তিনজনকে ক্লেয়ার কনর, জাস্টিন ল্যাঙ্গার, গ্রায়েম স্মিথ। অন্যদিকে পেশাদার ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজের খেলায় মনোযোগ দেওয়ার জন্য এই কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক।
এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি : মাইক গ্যাটিং (চেয়ারম্যান), জেমি কক্স, সুজি বেটস, ক্লেয়ার কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামি, হিদার নাইট, জাস্টিন ল্যাঙ্গার, ইয়ন মরগান, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, রিকি স্কেরিট।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,