editor
প্রকাশিত: 12:35 PM, June 27, 2023
স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। ফুটবল নৈপুণ্যে মুগ্ধতা ছড়িয়ে এবার অভিনয়ে নামছে তিনি। ফুটবলের ক্ষুদে জাদুকর, ভিন গ্রহের কেউ বা ফুটবলের রাজপুত্র যে নামেই তাকে ডাকুক না কেন, কোনোটা বেমানান নয় মেসির পাশে। তার ক্যারিয়ার জুড়ে রয়েছে হাজারো রেকর্ড। এক কথায়, মেসি ফুটবল কে যা দিয়েছে তা কখনো মুছে ফেলার মতো নয়। এদিকে এবারের মাঠের বাহিরে নাম লেখাচ্ছেন ৩৬ এ পা ফেলা লা পুলগা।
ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, নেইমারের মতো ফুটবল তারকাকে আগেই দেখা গেয়ে অভিনয় জগতে। কেউ ভিডিও অ্যালবামে অভিনয় করেছেন, নেইমারকে দেখা গেছে জনপ্রিয় স্প্যানিশ ওয়েব সিরিজ মানি হায়েস্টে। এবার অভিনয়ে অভিষেক হচ্ছে লিওনেল মেসির।
ক্যারিয়ারে তার প্রাপ্তির ভাড়ার পূর্ণ। সাত বার ব্যালন ডি’অর জিতেছেন। অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। কাতারে সেটাও পূর্ণ হয়েছে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হতাশার হারে শুরু হলেও শেষ অবধি চ্যাম্পিয়ন হয় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এ বার আরও একটা ক্ষেত্রে পা রাখলেন লিও মেসি।
আর্জেন্টিনার দর্শকরা অভিভূত মেসির অভিনয়ে। ক্লাব ফুটবলে মেসি নতুন মৌসুমে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তার আগে আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন লিও। সেখানেই জন্মদিনও পালন করেন। সুপার সানডেতে মেসিকে দেখা গিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ লস প্রোটেক্টোরেসএ। এই সিরিজটি স্টারের এক্সক্লুসিভ। সিরিজে দেখা গেছে, তিনজন ফুটবল এজেন্ট একসঙ্গে বসেছেন। নিজেদের ক্যারিয়ার এবং দেওলিয়া হওয়া থেকে বাঁচতে পরিকল্পনা গড়ছেন।
সিজন টু এর প্রথম এপিসোডে দেখা গেছে, এই তিনজন ফুটবল এজেন্ট পাড়ি দিয়েছেন প্যারিসে। লিওনেল মেসির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে দেখা করছেন তারা। তরুণ প্লেয়ারদের তুলে আনার একটি প্রোজেক্টে কাজ করার জন্য মেসিকে প্রস্তাব দিচ্ছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,