editor
প্রকাশিত: 12:45 PM, June 27, 2023
ডিএসএস ডেস্ক :: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে ঈদকে কেন্দ্র করে পরিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদায়ও বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৪২ হাজার ৫৬০টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল টোলের এ তথ্য জানান।
সেতু কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, উত্তরবঙ্গের ২৩ জেলার পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে। সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০টি পরিবহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গ গেছে ২৪ হাজার ৮১৭টি পরিবহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯শ। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পারাপার হয়েছে ১৭ হাজার ৭৪৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি।
এদিকে এর আগের দিন বঙ্গবন্ধু সেতুতে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ