editor

প্রকাশিত: 7:13 PM, July 1, 2023

এবারের আন্দোলনের ধরন ভিন্ন হবে: ফখরুল

এবারের আন্দোলনের ধরন ভিন্ন হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের আন্দোলনের ধরন ভিন্ন হবে। জনগণকে সম্পৃক্ত করে এবারের আন্দোলন জোরদার করা হবে। এই আন্দোলনে সরকার নতি স্বীকার করতে বাধ্য হবে।

শনিবার বিকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপির একদফা আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলন কখনোই একটা ছকের মধ্যে ফেলে দেয়া যায় না। গণআন্দোলন একটা নিজস্ব গতিতেই চলতে থাকে। আমরা এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন আজকে শুরু করি নাই। যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, সেদিন থেকেই এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি।

তিনি বলেন, আপনারা জানেন ২০১৪ সালেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রচণ্ড আন্দোলন হয়েছে। পরে ২০১৫ ও ১৮ সালেও আন্দোলন হয়েছে। আর আমরা এবার গত প্রায় এক বছর ধরে বিভিন্ন দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। জনগণও রাস্তায় নামছেন।

আর এই সরকার গণতন্ত্রকে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। তার প্রতিবাদে আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন আমাদের চলমান আছে।

এখন যে আন্দোলনটা শুরু হয়েছে, একটা ভিন্ন ধরনের কর্মসূচি…। এখন ঈদের কারণে দুই থেকে তিন দিন কর্মসূচিগুলো বন্ধ থাকবে-এটা স্বাভাবিক। এরপরে আবার কর্মসূচি শুরু হবে। এরমধ্যে আপনারা শুনেছেন যে, নতুন করে আমাদের পদযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে। আর আমরা আশা করি, এরমধ্যে আমাদের একদফাতে আমরা আন্দোলন শুরু করবো। আমাদের ১০ দফা এবং যুগপৎ আন্দোলনের যে দলগুলোকে নিয়েই আমরা একদফা দাবিতে আন্দোলন শুরু করবো। সেটা হচ্ছে যে, এই অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা। মূলত এই সরকারের পদত্যাগ।’

গত আন্দোলনের চেয়ে এবারের আন্দোলনের ধরন ভিন্ন হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণ সম্পৃক্ত করে আন্দোলন। এবারের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা আরো আসবে। আর এই আন্দোলনের মধ্যে দিয়ে সরকার বাধ্য হবে নতি স্বীকার করে পদত্যাগের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ