editor
প্রকাশিত: 5:37 PM, July 2, 2023
ডেস্ক রিপোর্ট
৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমলিয়ানো মার্টিনেজ আসছেন বাংলাদেশ ও কলকাতা সফরে। সব ঠিক থাকলে আগামীকাল ৩ জুলাই সোমবার তার বাংলাদেশে আসার কথা আছে। মাত্র কয়েক ঘণ্টা তিনি এদেশে কাটাবেন। এর মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা আছে। এরপর তিনি উড়াল দেবেন ভারতে।
মূলতঃ কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসছেন মার্টিনেজ। তবে তিনি যখন জানতে পারলেন বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সাথে সাথে তিনি বাংলাদেশে আসার ইচ্ছাও প্রকাশ করেন। কারণ, মিডিয়ার কল্যাণে এদেশের আর্জেন্টিনা ভক্তদের কথা মেসি-মার্টিনেজরা সবাই জানেন।
তাই কয়েক ঘণ্টার জন্য হলেও তিনি এই দেশটাকে দেখে যেতে চান। ইতোমধ্যেই এক ফেসবুক পোস্টে মার্টিনেজের ঢাকাগামী বিমানে ওঠার খবর জানিয়েছেন শতদ্রু দত্ত।
অন্যদিকে মার্টিনেজের আগমন ঘিরে কলকাতায় উন্মাদনা তৈরি হয়েছে। ৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা তার।
৪ জুলাই মিলনমেলা প্রাঙ্গণে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাকে। এই সময় ‘তাহাদের কথা’ নামে একটি আলোচনাতেও অংশ নেবেন মার্টিনেজ। ৪ জুলাই বিকাল সাড়ে ৪টায় তিনি কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। সেই ম্যাচের টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,