editor
প্রকাশিত: 10:35 PM, July 4, 2023
অনলাইন ডেস্ক
টেস্টের পর এবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।
আগামীকাল বুধবার দুপুর দুইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এছাড়া ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
এর আগে মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে দুই দলে স্কোয়াড।
বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।
আফগানিস্তান ওয়ানডে দল : হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ, রশিদ খান, আব্দুল রহমান, শহিদুল্লাহ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,