editor
প্রকাশিত: 11:08 PM, July 4, 2023
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সেদেশের সরকার দায়ী ব্যক্তিকে আটক করে আইনি ব্যবস্থা নিয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যেই ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ ডি এফেয়ার্সকে ডেকে এনে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সেইসঙ্গে আমরা ওই দায়ী ব্যক্তিকে যেন শাস্তি দেওয়া হয় সেই দাবিও জানিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুইডেনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত ইতোমধ্যে জানিয়েছেন যে, সুইডেন সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দায়ী ব্যক্তিকে আটক করেছে। তারা জানিয়েছেন, ওই ব্যক্তি আগে জানিয়েছিল সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে, কিন্তু সে যে কোরআন পোড়াবে এটা বলেনি। তাই বিদ্বেষ ছড়ানোর কারণে তাকে আটক করা হয়েছে। কারণ তাদের দেশের আইনে কেউ বিদ্বেষ ছড়াতে পারে না। ’
ড. মোমেন আরও বলেন, ‘আমাদের মতো আরও অনেক মুসলিম দেশও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সুইডেনের সরকারের পদক্ষেপ গ্রহণের কারণে আমরা সন্তুষ্ট।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ