editor
প্রকাশিত: 9:06 PM, July 12, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ দলের সাকিব আল হাসান ও আফগানিস্তানের রশিদরা এখন সিলেটে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল বুধবার (১২ জুলাই) দুপুরের দিকে চায়ের রাজধানী সিলেটে পা রাখেন।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ ও আফগানিস্তান দল। আর সে সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার (১১ জুলাই)। তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছে ২-১ ব্যবধানে।
বাংলাদেশ দল সিরিজটি হেরেছে। আর সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার টি-টোয়েন্টির জন্য তোড়জোর।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করেই বুধবার (১২ জুলাই) সেখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। দুপুর ১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাকিব আল হাসান ও রশিদ খানরা।
সিলেটে অবতরণ করার খানিকটা আগেই আসা বৃষ্টি মাথায় নিয়েই এয়ারপোর্টের অদূরে বড়শালা এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে ওঠে দুই দল। দুই টিম আপাতত হোটেলে বিশ্রামে কাটাবে। বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুশীলনে করবে দুই দলই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার (১৪ জুলাই)। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠে আগামী শনিবার (১৬ জুলাই) দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,