editor

প্রকাশিত: 1:34 PM, September 9, 2020

ফেসবুকে প্রেম, ট্রেনের কেবিনে ধর্ষণ

ফেসবুকে প্রেম, ট্রেনের কেবিনে ধর্ষণ

5

চট্টগ্রাম থেকে হবিগঞ্জ ফেরার পথে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক সাঈদ আরিফকে (২৯) আটক করেছে পুলিশ।

ওই যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার যুবতী বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার বাসিন্দা।

আটককৃত যুবক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আনোয়ার আজমের ছেলে। তিনি চট্টগ্রাম বিএসআরএম স্টিল কোম্পানির টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

7

ওই নারীর পরিবারের অভিযোগ, দীর্ঘ ৫ বছর আগে ফেসবুকে দু’জনের পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে প্রেম চলতে থাকে। মঙ্গলবার সকালে ওই যুবতী চট্টগ্রাম থেকে হবিগঞ্জের উদ্দেশে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।

8

বিষয়টি ওই নারী আগেই প্রেমিক সাঈদ আরিফকে জানিয়ে রাখেন। এ সময় আরিফ প্রেমিকাকে না জানিয়েই ফেনী থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছার টিকিট কেটে রাখেন। মঙ্গলবার দুপুরের দিকে ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছলে আরিফ ট্রেনে উঠেন।

2

এ সময় তিনি প্রেমিকার কাছে এসে ফুসলিয়ে পার্শ্ববর্তী কেবিনে নিয়ে যান। সেখানে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন আরিফ। এক পর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে আরিফ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই নারী আরিফকে পালাতে বাধা দেন।

এ সময় নারীর অসুস্থতার সুযোগ নিয়ে আবারও ধর্ষণ করেন আরিফ। পরে ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছামাত্র ওই নারী চিৎকার করলে স্থানীয় লোকজন কেবিনের ভেতরে প্রবেশ করে ওই নারীকে উদ্ধার করে এবং ধর্ষক আরিফকে আটক করে। পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

7

সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে আটক করা হয়েছে। মামলা দায়ের করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
8