editor
প্রকাশিত: 8:25 PM, July 13, 2023
অনলাইন ডেস্ক
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন- পুলিশ সদর দপ্তরের লায়লা ফেরদৌসীকে পুলিশ টেলিকমে, সিলেট এসএমপির ইয়াহিয়া আল মামুনকে সিলেটের জকিগঞ্জ সার্কেলে, ফরিদপুর সদর সার্কেলের সুমন রঞ্জন সরকারকে বগুড়ায়, সিআইডির মো. সালউদ্দীনকে ফরিদপুর সদর সার্কেলে, জামালপুর সদর সার্কেলের জাকির হোসেন সুমনকে পুলিশ সদর দপ্তরে, পিরোজপুর সদর সার্কেলের শেখ মো. ইয়াছিন আলীকে এপিবিএনে, র্যাবের মো. আলেপ উদ্দিনকে এসবিতে, মৌলভীবাজারের হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে নোয়াখালীর পিটিসিতে, চুয়াডাঙ্গার মো. আবু তারেককে নৌ পুলিশে।
এ ছাড়া নড়াইলের মো. রিয়াজুল ইসলামকে চুয়াডাঙ্গায়, এসবির মুর্শিদ জাহানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, দিনাজপুরের মো. হাসান মোস্তফা স্বপনকে লক্ষ্মীপুরে, পুলিশ সদর দপ্তরের কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার এএইসএম কামরুল ইসলামকে এপিবিএনে, আরএমপির মো. নূরে আলমকে পুলিশ সদর দপ্তরে, মেহেরপুর সদর সার্কেলের মো. আজমল হোসেনকে মৌলভীবাজার সদর সার্কেলে, পুলিশ সদর দপ্তরের শাহাদত হুসেন রাসেলকে শরীয়তপুরের নড়িয়া সার্কেলে, এসবির মো. মফিজুর রহমানকে খুলনা সি-সার্কেলে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাজী শাহনেওয়াজকে এসবিতে ও সিআইডির মো. আফজাল হোসেনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে বদলি করা হয়েছে।
বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন- মাদারীপুর শিবচর সার্কেলের আনিসুর রহমানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সার্কেলে, এপিবিএনের রব্বানী হোসেনকে মাদারীপুরের শিবচর সার্কেলে, কক্সবাজার এপিবিনের মো. ফারুক আহমেদকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে, গোপালগঞ্জ ক্রাইম অ্যান্ড অপস মিজানুর রহমানকে ডিএমপিতে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের ইমরানুল ইসলামকে ডিএমপিতে ও ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. মিজানুর রহমানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ