editor
প্রকাশিত: 7:58 PM, July 14, 2023
স্টাফ রিপোর্টার
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছে সফরকারী দল। দলটি হয়ে অর্ধশত হাঁকিয়েছেন মোহাম্মদ নবী।
বল হাতে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের।
৩২ রানে তিন আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান বোলাররা। রহমানউল্লাহ গুরবাজ ১৬ রান করেন, আর হজরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরান দুজনই করেছেন ৮। এর পর করিম জানাতকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নবী। কিন্তু ৫২ রানে বিদায় নেন ৯ বলে ৩ রান করা জানাত।
পঞ্চম উইকেটে ৩৫ রান যোগ করেন নবী ও নাজিবুল্লাহ জাদরান। ২৩ বলে ২৩ রান করে নাজিবুল্লাহ আউট হলে ভাঙ্গে এই জুটি।
৮৭ রানে ৫ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ করেন নবী ও আজমতউল্লাহ ওমরজাই। ষষ্ট উইকেটে ৫৬ রান আনেন তারা।
আজমতউল্লাহ সাজঘরে ফেরেন ১৮ বলে ৩৩ রানে বিধ্বংসী ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা। শেষ ওভারে রশিদ খান আউট হন ৩ রান করে। তবে ৪০ বলে ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে অপরাজিত থাকেন নবী। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ২টি উইকেট পেয়েছেন। এছাড়া নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,