editor
প্রকাশিত: 10:37 PM, July 14, 2023
স্টাফ রিপোর্টার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একাদশ ওভারে ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ওভারে করিম জানাত হ্যাটট্রিক করলেও ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন হৃদয় ও শামিম। ২৫ বলে ৩৩ রান করে শামিম আউট হলে ভাঙ্গে এই জুটি। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৬ রানের, হাতে ৫ উইকেট। প্রথম বলে চার মেরে শেষ ওভার শুরু করেন মেহেদী হাসান মিরাজ।
এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ান বোলার করিম জানাত। টানা তিন বলে তিনি আউট করেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে। পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম।
৩২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন হৃদয়।
এছাড়া লিটন দাস ১৮, রনি তালুকদার ৪, নাজমুল হোসেন শান্ত ১৪ ও সাকিব আল হাসান ১৯ রান করেন। করিম জানাত ১৫ রানে তিন উইকেট পান।
এর আগে টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আফগানরা। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন দলটির অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবী। ১৮ বলে ৩৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।
ম্যাচসেরা হয়েছেন তাওহিদ হৃদয়। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১৬ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,