editor
প্রকাশিত: 11:14 AM, July 15, 2023
ডিএসএস ডেস্ক :: “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলন আজ। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সম্মেলনের আয়োজন করছে দেশের বাণিজ্য সংক্রান্ত সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এতে “স্মার্ট বাংলাদেশ” প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করণীয় বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
শুক্রবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলার বলার সুযোগ পাবেন এবং তাদের চাহিদার কথা জানাতে পারবেন। সরকারি ও বেসরকারি সেক্টর একসঙ্গে কাজ করার বিষয়ে এখানে সঠিক দিকনির্দেশনা পাবে।
এফবিসিসিআই সভাপতি জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে, সেসব বিষয় নিয়ে সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।
জসিম উদ্দিন বলেন, কিছুদিন আগে বড় পরিসরে আন্তর্জাতিক বিজনেস সামিট করেছিলাম সেখানকার আলোচনা, পরামর্শ, সিদ্ধান্ত সামিটের প্রাপ্তির বিষয় বই আকারে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। পরে এই বই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যেতে চাই আমরা, সেখানে যেসব সম্ভাবনা আছে, বাধা আছে সেই বিষয় রিপোর্টে সংযুক্ত থাকবে। সেই সঙ্গে সম্মেলনে ব্যবসায়ীরা সুবিধা, অসুবিধার অভিমত তুলে ধরবেন।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এফবিসিসিআই’র পরিচালকরা ও অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এস এ
8 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
5 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির
5 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো
4 স্টাফ রিপোর্টার সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে
4 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
5 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট