editor

প্রকাশিত: 10:01 PM, July 15, 2023

ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

3

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবসময় আপনাদের সহায়তা করে যাব। এখানে কোনো ‘হাওয়া ভবন-খাওয়া ভবন’ থাকবে না। সরকার দল-মত নির্বিশেষে সবার জন্য ব্যবসার ক্ষেত্রে সবার সুবিধা দিচ্ছে।
আজ শনিবার (১৫ জুলাই) ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণবিষয়ক ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে ব্যবসাবান্ধব সরকার। সেটা নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন। আমি চাই, ব্যবসা-বাণিজ্যের দিক থেকে বাংলাদেশ আরো এগিয়ে যাক।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আর এক একটা কাজ করতে গিয়ে অনেক সমালোচনা শুনতে হয়। মেট্রো রেল করার সময় শুনতে হলো, ৩৩ হাজার কোটি টাকা খরচ করে মেট্রো রেল করার কী দরকার। ৩ হাজার কোটি টাকা খরচ করলেই তো নাকি সব সমাধান হয়ে যায়।
অবশ্য ভালোই একদিকে। আমি বেসরকারিখাতে অনেক টেলিভিশন দিয়েছি, সেখানে সবাই টকশো করে আর টক টক কথা বলেন। সেই টক টক কথা শুনতে হয়। মাঝে মাঝে আমি বলি, আপনারা শুধু টক টক বলেন কেন? কথা যদি টক-ঝাল-মিষ্টি হয় তখন না সুস্বাদু হবে।
তিনি বলেন, একজন বলে দিলেন, ‘এত টাকা খরচ করে পদ্মা সেতু, মেট্রো রেল করার কী দরকার ছিল।’ মানে আপনি যাই করতে যান, কিছু লোকের মানসিকতাই হচ্ছে কিছুই ভালো লাগে না। তাই কিছুই ভালো লাগে না লোকের কথা ভুলে গিয়ে দেশের উন্নয়নের জন্য যা করা দরকার সেটাই করতে হবে।
শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশের সঙ্গে সেই ৮১ সালের বাংলাদেশের অনেক তফাৎ। অনেকেই বলেছিলেন যে, ‘এত ব্যাংক দিয়ে কী হবে? বাংলাদেশের অর্থনীতি তো এতবড় না।’ আমার কথা ছিল, অর্থনীতি তো এতো ছোটো থাকবে না, অর্থনীতি বড় করার জন্যই তো আমাকে দিতে (ব্যাংক) হবে। কাজেই সেইভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।
ব্যবসায়ী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে দেশের ব্যবসায়ী নেতা, বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

3 ‎জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

3 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

7 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির

আলোচনায় উত্তর সিলেটের আলোচিত কথিত ‘বুঙ্গাড়ি’ নজরুল মোল্লা

আলোচনায় উত্তর সিলেটের আলোচিত কথিত ‘বুঙ্গাড়ি’ নজরুল মোল্লা

2 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো

সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট : ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট : ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

3 স্টাফ রিপোর্টার সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে

নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট বিভাগ গনদাবি পরিষদ পর্তুগাল শাখা

নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট বিভাগ গনদাবি পরিষদ পর্তুগাল শাখা

2 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

5 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট

1
5