editor

প্রকাশিত: 1:37 PM, July 16, 2023

আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি

আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি

স্টাফ রিপোর্টার
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ডটা মোটেও ভালো নয়। এখন পর্যন্ত দলটির বিপক্ষে এই ফরম্যাটে কোনো সিরিজই জিততে পারেনি টাইগাররা। এখন পর্যন্ত খেলা দুটি সিরিজের মধ্যে একটি হয়েছে হোয়াইটওয়াশ আরেকটি ড্র করে হয়েছে মান রক্ষা। তবে এবার প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। চলতি সফরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে সাকিব আল হাসানের দল। আজ শেষ ম্যাচ জিতলেই বদলে যাবে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ইতিহাস। অন্যদিকে আজ জিতলেই টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিলো তারা। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে টাইগাররা।

তবে রশিদ খান, মুজিব-উর রহমানদের দলের বিপক্ষে ২০ ওভারের ম্যাচে লড়াই বেশ কঠিন।
সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের লক্ষ্যে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কিন্তু শেষ ওভারে জমে যায় নাটকীয়তা। জয়ের জন্য প্রয়োজন ৬ রান। প্রথম বলেই বাউন্ডারি মারলেন মেহেদী হাসান মিরাজ। হাতের মুঠোয় এলো সমীকরণ। এরপর পরপর তিন বলে ড্রেসিং রুমের পথ ধরলেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। হ্যাটট্রিক করলেন করিম জানাত! প্রয়োজন ২ রান হাতে দুই উইকেট। কিন্তু আর কোনো বিপদ হতে দেননি পেসার শরিফুল ইসলাম- চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন। আফগানদের বিপক্ষে এ জয়ে দারুণ অবদান রাখা তাওহীদ হৃদয় জানিয়েছেন দেশের জন্যই তাদের মধ্যে এমন ভয়ডরহীন লড়াই। তিনি বলেন, ‘বিশেষভাবে যদি আমাদের কথা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে এবং প্রতিটি খেলোয়াড় সেটিই করে। আমরা দেশের জন্য খেলছি। সবসময় এটাই মাথায় থাকে যে, দেশের জন্য খেলবো, দেশকে ভালো ফল এনে দেবো।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিকের পরও ২ উইকেটে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে-এই ফরম্যাটে শক্তিশালী দল হয়ে ওঠার দক্ষতা দেখিয়েছে টাইগাররা।

অন্যদিকে শুক্রবার সিলেটে এক প্রান্ত আগলে রেখে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন হৃদয়। ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন হারের মুখে পড়ে তখনই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন হৃদয়। তাকে দারুণ ভাবে সঙ্গ দিয়েছেন আরেক তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। আফগানদের স্পিন আক্রমণকে দক্ষতার সঙ্গে সামলে নিয়ে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েছেন দু’জন। শামীমকে ৩৩ রানে শিকার করে জুটি ভাঙ্গেন রশিদ খান। অন্যপ্রান্তে চাপের মধ্যেও হাল ছাড়েননি হৃদয়। যদিও ম্যাচ শেষে এ জয়ে দলের সবার অবদানের কথাই জানান এই তরুণ ব্যাটার। তিনি বলেন, ‘আমার মনে হয়, আজকের ম্যাচটিতে সবাই অবদান রেখেছি। শুধু আমি, শরিফুল, শামীম, আমরা নই। আমরা তিন জন একসঙ্গে বিশ্বকাপ (যুব) খেলেছি, এজন্যই নয়। যদি দেখেন, তাসকিন ভাই, সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো শুরু এনে দিয়েছে।

সবার অবদান ছিল। ফিল্ডিংয়ে হোক বা সবদিক থেকে অবদান রেখেছে।’ গেল বছরও একই দলের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ও শেষ ম্যাচ হেরে যায় টাইগাররা। তবে এবার টাইগাররা মরিয়া নিজেদের মাটিতে আফগানদের বিপক্ষে ইতিহাস বদলে দিতে। প্রথম টি-টোয়েন্টি জিতে আফগানিস্তানের বিপক্ষে জয়-হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ। পরিচিত প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১০ ম্যাচ খেলে চতুর্থ জয়ের স্বাদ নিয়েছে টাইগাররা। তবে এখনো ছয় জয় নিয়ে এগিয়ে আছে সফরকারীরা। শেষ ম্যাচের আগে গতকাল কোনো অনুশীলন না থাকায় বাংলাদেশ উইনিং কম্বিনেশন ধরে রাখবে বলেই ধারণা করা হচ্ছে। এই ম্যাচে বড় কোনো পরিবর্তন এনে টাইগার টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চাইবে না। কারণ প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে যে সিরিজ জয়ের সুযোগ এসেছে। অন্যদিকে গতকাল ছিল আফগানিস্তানের ঐচ্ছিক অনুশীলন। দলের সিনিয়র কোনো ক্রিকেটার অনুশীলনে মাঠে যাননি। ধারণা করা হচ্ছে- এক বা দু’টি পরিবর্তন আনতে পারে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,