editor
প্রকাশিত: 2:01 PM, July 17, 2023
ডিএসএস ডেস্ক :: পুরো মায়ামি শহর যেন মেতে আছে লিওনেল মেসির আগমনী উৎসবে। আর্জেন্টাইন এই তারকাকে বরণ করে নেওয়ার জন্য ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে আয়োজনের কমতি ছিল না। প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন আয়োজনের পরিকল্পনাও সাজিয়ে রেখেছিল ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানের জুতসই নামও রেখেছে ইন্টার মায়ামি।
এত আয়োজনের মাঝে সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। বিগত কয়েকদিন ধরেই মায়ামিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মেসির জার্সি। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকে ছাড়া হয়েছে মেসির নাম সম্বলিত জার্সি। যার দাম রাখা হয়েছে ২০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকার কাছাকাছি।
তবে, এত দামের পরেও ঠেকিয়ে রাখা যায়নি মেসি ভক্তদের। নির্মাতা অ্যাডিডাসের পক্ষ থেকে তিনটি আলাদা রঙে মেসির জার্সি প্রকাশ করা হয়েছে। ইন্টার মায়ামির সাদা, গোলাপি আর কালো রঙের জার্সিই প্রকাশ্যে আনা হয়েছে। যদিও গত ১১ জুলাই কালো রঙের জার্সিতেই দেখা গিয়েছিল মেসিকে। তারপর থেকেই কালো জার্সির চাহিদা বেড়েছে ব্যাপক আকারে।
ধারণা করা হচ্ছে, মেসির এই জার্সি বিক্রি মেজর লিগ সকারের অতীতের সব রেকর্ড ভেঙে দিবে। যদিও মূল অনুষ্ঠানে মেসি নিজেই ক্লাবের জার্সিতে হাজির হননি। অ্যাডিডাসেরই সাদা টিশার্টে হাজির হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
অবশ্য পরে ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন মেসি। ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের সাথে সেই জার্সি পরে দেখাও করেছেন। ইন্টার মায়ামির অফিসিয়াল টুইটারে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।
এস এ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,