editor
প্রকাশিত: 7:21 PM, September 14, 2022
বিয়ানীবাজার প্রতিনিধঃ
বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ে সংঘর্ষে গুরুতর আহত যুবক ছাব্বির আহমদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত ছাব্বির আহমদ স্থানীয় খাসাড়িপাড়া গ্রামের রফিক উদ্দিনের পুত্র। ১২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে খাসাড়িপাড়া এলাকায় এই সংঘর্ষ ঘটে এবং রাত ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, নিহত যুবক ছাব্বির আহমদ মাদক সেবনকারী ছিল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল আহমদের অনুসারী স্থানীয় একদল যুবক পৌরসভায় খাসাড়িপাড়া এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত। ঘটনার রাত ৮টার দিকে ছাব্বির আহমদ ঐ মদক বিক্রেতা গ্রুপের কাছ থেকে বাকিতে মাদক ক্রয় করা নিয়ে তর্ক-বিতর্কে লিপ্ত হয়। এক পর্যায় বিক্রেতা চক্রের সাথে ছাব্বির আহমদ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা ছাব্বির আহমদকে বেধড়ক মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় ঐদিন রাত ১১টার দিকে ছাব্বির আহমদের মৃত্যু ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল হাসপাতালে ছুটে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্ত্রের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরদিন ময়না তদন্ত্র শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে ঐদিন বিকালে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে ছাব্বির আহমদ নিহতের ঘটনায় তার পিতা রফিক উদ্দিন বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় ৫ জনের নাম উলেখ ও অজ্ঞাত আরো আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ- ১৪/০৯/২০২২ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া গ্রামের ইন্তাজ আলীর পুত্র রুপক আহমদ (৩১), খাসাড়িপাড়া গ্রামের আব্দুল বাসিতের পুত্র সেলিম উদ্দিন (২৮), খাসাড়িপাড়া গ্রামের নুরুল ইসলাম এর পুত্র মোঃ আলম (৪০) খাসাড়িপাড়া গ্রামের জাকির হোসেন এর পুত্র সাজু আহমদ (২৫), খাসাড়িপাড়া গ্রামের মনির আলীর পুত্র আলী হোসেন (৩৭) সহ অজ্ঞাত আরো আসামী করা হয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্ত্রের জন্য মর্গে প্রেরণ করে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্ষন করেছে এবং আসামীদের গ্রেফতার করতে পুলিশী তৎপরতা চলছে। আইনের হাত থেকে কোন আসামী রেহাই পাবে না।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির