editor
প্রকাশিত: 7:55 PM, July 17, 2023
সিলেট সিটি কর্পোরেশনের ব্যস্ততম এলাকা আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার জুড়ে হকারদের দৌড়াত্ম বেড়ে যাওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখা, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক ও বাংলাদেশ দোকান মালিক সিমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, নগরীর রাস্তার দুই পাশ এখন হকারদের দখলে। হকাররা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করে যাচ্ছে নির্র্দিধায়। যার ফলে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রায় সময়ই হকাররা ফুটপাতে বসা নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটছে। অন্যদিকে নারীরা চলতে গিয়ে ইভটিজিং শিকার হচ্ছেন। হকাররা দলভেদে এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে চলেছে। এই অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশনের কোন তৎপড়তা না থাকায় ফুটপাত ও রাস্তায় হকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নগরীর একদিকে যেমন সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে, তেমনি আইনশৃঙ্কলারও অবনতি ঘটছে। যার ফলে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতা ভোগান্তির শিকার হচ্ছে। মার্কেটের সামনে ফুটপাত দখল করে রাখায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। নেতৃবৃন্দ আরো বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে তৎপড়তা চালিয়ে ছিলেন, কিন্তু নির্বাচনের পর থেকে এখন আর সেই তৎপড়তা নেই। উনার দায়িত্ব আগামী নভেম্বর পর্যন্ত থাকলেও তিনি এখনই লাগাম ছেড়ে দেওয়ায় ব্যবসীরা চরম হতাশ ভোগছেন। বন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত রিকশা প্রবেশ নিষিদ্ধ থাকলেও, এখন অবাদে এসব রাস্তায় প্রবেশ করছে রিকশা। তাই সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানে সিসিক ও প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা