editor
প্রকাশিত: 12:13 PM, July 19, 2023
ডিএসএস ডেস্ক :: ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ জুলাই) সন্ধ্য ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সংকট তৈরির আশঙ্কার প্রেক্ষাপটে জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
এক বছর তিন মাস পর ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী প্রধান। গত বছর ১৫ মার্চ সর্বশেষ বৈঠক হয়েছিল তাদের।
আওয়ামী লীগ ও জোট শরিকদের শীর্ষ নেতারা এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক পরিবর্তন হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরণের সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে রাজপথের প্রধান বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করেছে।
দলটি বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। শুধু নির্বাচন বর্জনই নয়, ভোট হবে দেবে না বলেও তারা বদ্ধ পরিকর।
এদিকে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাবেক মহাজোটের অন্যতম শরিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা তিন মেয়াদের সরকারের প্রথম ও দ্বিতীয় মেয়াদে সরকারের অংশীদার সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গেও টানা পোড়েন চলছে। বিভিন্ন কারণে ইতোমধ্যে দল দুটির মধ্যে বেশ দূরত্বও তৈরি হয়েছে। জাতীয় পার্টির ওপর আস্থা করাও আওয়ামী লীগের জন্য এখন কঠিন। এ পরিস্থিতি ১৪ দলই এখন পর্যন্ত নির্ভরযোগ্য জোট হয়ে টিকে আছে। যদিও বিভিন্ন সময় শরিক কিছু দলের সঙ্গে আওয়ামী লীগের মতানৈক্য দেখা যায়। কোনো কোনো দলের শীর্ষ নেতারা সরকারের কঠোর সমালোচনাও করেন।
এ পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেও দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (১৬ জুলাই) রাতে জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর সঙ্গে জোট নেতাদের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এস এ

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ