editor
প্রকাশিত: 11:09 AM, July 21, 2023
অনলাইন ডেস্ক
আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এশিয়া কাপের সূচি। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা।
বৃহস্পতিবার এমনটি আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
ইমার্জিং এশিয়া কাপে ৯০ রান ও ৫ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দৌড়ে এগিয়ে সৌম্য সরকার। সুযোগের লড়াইয়ে সৌম্যর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তানজিদ হাসান তামিম। দুটি হাফসেঞ্চুরিতে ১২৮ রান করেছেন তানজিদ তামিম। এদিকে ৪৭ রান ও ২ উইকেট নিয়ে ছন্দে রয়েছেন শেখ মাহেদী হাসানও।
ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করা এসব খেলোয়াড়কে নিয়ে এশিয়া কাপের প্রাথমিক দল সাজাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া খেলোয়াড়রা শেষ পর্যন্ত বিশ্বকাপ দলেও থাকতে পারেন।
প্রাথমিক দল ঘোষণার বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘প্রাথমিক ক্যাম্পে ইমার্জিং এশিয়া কাপের কিছু খেলোয়াড়ের থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে চূড়ান্ত দলে তারা থাকবেন কিনা, সেটি সম্পূর্ণ নির্ভর করবে নির্বাচক প্যানেলের ওপর।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানান, এশিয়া কাপে তামিম ইকবালের খেলাটা নির্ভর করছে তার ফিটনেসের ওপর।
তিনি আরও বলেন, ‘২৬ জুলাই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পিঠের সমস্যার জন্য সেখানে চিকিৎসা করাবেন তিনি। আশা করছি, ৩১ জুলাই ফিরবেন তিনি। এর পর তার সম্পর্কে আমরা একটি পরিষ্কার ধারণা পাব।’
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ