editor

প্রকাশিত: 11:38 AM, July 21, 2023

এমবাপ্পের জন্য ১০ বছর এবং ১০০ কোটি ইউরোর প্রস্তাব পিএসজির

এমবাপ্পের জন্য ১০ বছর এবং ১০০ কোটি ইউরোর প্রস্তাব পিএসজির

অনলাইন ডেস্ক
রেকর্ডগড়া পারিশ্রমিক পেলেন। চুক্তি নবায়নে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও সুযোগ পেলেন। তবুও নাকি প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) মন টিকছে না কিলিয়ান এমবাপ্পের। চুক্তির মেয়াদ শেষেই প্যারিস ছাড়তে চান ফরাসি স্টার। এমবাপ্পেকে ছাড়তে রাজি না পিএসজি। শুরুতে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিতে তাকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয় লা প্যারিসিয়ানরা। এবার এমবাপ্পের মন গলাতে ফুটবল ইতিহাসের সবচেয়ে ‘আকর্ষণীয় প্রস্তাব’ দিয়েছে পিএসজি। খবরটি দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ডিফেন্সা সেন্ট্রাল।

মাস খানেক আগে পিএসজিকে চিঠি দিয়ে এমবাপ্পে জানান যে, ২০২৪ সালে ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে প্যারিস ছাড়তে চান তিনি। তবে ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ফরোয়ার্ডকে ছাড়তে চায় না পিএসজি। সবশেষ চুক্তি অনুসারে চলতি জুলাইয়ের মধ্যে চুক্তির মেয়াদ আরো এক বছর না বাড়ালে আর্থিক ক্ষতির শঙ্কায় এমবাপ্পেকে নতুন মৌসুম শুরুর আগেই বিক্রি করতে চায় লা প্যারিসিয়ানরা।

ডিফেন্সা সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়, পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি এমবাপ্পেকে ধরে রাখতে শেষ একটি প্রস্তাব করেছেন। এটি হয়তো ফরাসি ফরোয়ার্ডের মন গলাতেও পারে। এমবাপ্পেকে ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর এক প্রস্তাব দিয়েছে পিএসজি। এই প্রস্তাবে সাড়া দিলে ৩৪ বছর পর্যন্ত প্যারিসের ক্লাবটির হয়েই খেলবেন ২৪ বছর বয়সী এমবাপ্পে। ডিফেন্সা সেন্ট্রালের দাবি, পিএসজির প্রস্তাবে রাজি হলে ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বনে যাবেন এমবাপ্পে। তাছাড়া ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মেয়াদি চুক্তিও হবে এটি।
২০২২ সালেও পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার চেষ্টা করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেসময় পিএসজির লোভনীয় প্রস্তাবেই মন বদলেছিলেন ফরাসি স্টার। সবশেষ চুক্তিতে আবদ্ধ হয়ে শুধু সাইনিং বোনাস হিসেবে ৩০০ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল এমবাপ্পের। তাছাড়া ১০০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন তো আছেই। প্রতি মাসে এমবাপ্পের পারিশ্রমিক ধার্য করা হয় ৮ মিলিয়ন ইউরোর উপরে। তার আগে এমবাপ্পে মাসিক ২ মিলিয়ন ইউরো বেতন পেতেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ