editor
প্রকাশিত: 3:57 PM, July 22, 2023
ডিএসএস ডেস্ক :: মেহরাব হোসেন অপি ছিলেন বাংলাদেশ পুরুষ দলের প্রথম সেঞ্চুরিয়ান। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সেই ম্যাচে অপি করেছিলেন ১০১ রান। প্রায় দুই যুগ পর বাংলাদেশের নারী ক্রিকেটেও এসেছে প্রথম সেঞ্চুরি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই সেঞ্চুরির রেকর্ড গড়লেন ফারজানা হক পিংকী। এর আগে টি-টোয়েন্টিতেও তিনি দ্বিতীয় দেশীয় ক্রিকেটার হিসেবে ম্যাজিক ফিগারের দেখা পান।
ভারতীয় নারীদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমে এই ওপেনার ম্যাজিক ফিগারের দেখা পান। ১৫৬ বল খেলে শতরানের ঘরে প্রবেশ করেন ফারজানা। এদিন উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলতে নেমে ফারজানা টিকে ছিলেন ৫০তম ওভার পর্যন্ত। তবে ইনিংসের শেষ বলে রানআউট হওয়ায় অপরাজিত থেকে তার মাঠ ছাড়া হয়নি।
ফারজানা আউট হওয়ার আগে করেছেন ১৬০ বলে ৭ চারে ১০৭ রান। টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসে প্রথম সেঞ্চুরির দিনে ফরম্যাটটিতে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডও নিজের করে নিলেন এই ওপেনার। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৫* রানের ইনিংস ছিল সালমা খাতুনের। ২০১৩ সালে সাবেক এই অধিনায়ক আহমেদাবাদে ভারতের বিপক্ষে ওই ইনিংস খেলেন।
এর আগে ২০২১ সালে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪১ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শারমিন আক্তার সুপ্তা। তবে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হওয়ায় সেটি লিস্ট ‘এ’ ক্রিকেটের সেঞ্চুরি হিসেবে বিবেচিত হয়েছিল।
টি-টোয়েন্টি ফরম্যাটেও এমন কীর্তিতে নাম আছে ফারজানার। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটিতে ফারজানা ও জ্যোতি দুজনই সেঞ্চুরি করেছিলেন। যা বাংলাদেশের সংক্ষিপ্ত ক্রিকেটের ইতিহাসেও প্রথম এবং এখন পর্যন্ত দুটি সেঞ্চুরির কীর্তি। মালদ্বীপের বিপক্ষের ওই ম্যাচে আগে ব্যাট করা টাইগ্রেসরা ২৫৫ রান করেছিল। জবাবে মাত্র ৬ রানেই অলআউটের লজ্জায় পড়ে প্রতিপক্ষ দলটি।
এস এ

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ