editor
প্রকাশিত: 11:56 AM, July 23, 2023
ডিএসএস ডেস্ক :: আম্পায়ারিংয়ে ভালো করার সুবাধে ক্রমান্বয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন সেলিম লাকী। সেই ধারাবাহিকতায় এশিয়ার গণ্ডি পেরিয়ে কিছুদিন আগে তিনি জার্মানির হকি টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের আমন্ত্রণ পেয়েছিলেন। এবার আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন লাকী।
আন্তর্জাতিক এই ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর জন ওয়েট স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে সেই চিঠি বাংলাদেশ ও এশিয়ান হকি ফেডারেশনের কাছেও পাঠানো হয়।
চিঠিতে এফআইএইচ বলছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এফআইএইচ কমিটি আনুষ্ঠানিকভাবে আপনাকে আউটডোর হকি আম্পায়ারদের আন্তর্জাতিক এলিট প্যানেলে অন্তর্ভূক্ত করেছে। এই পদোন্নতির জন্য অভিনন্দন এবং আন্তর্জাতিক হকিতেও আপনার সফল ক্যারিয়ার কামনা করছি।
আগামী ১৮-২৩ আগস্ট জার্মানির ডুসেলডর্ফে অনূর্ধ্ব-২১ চার জাতির টুর্নামেন্ট রয়েছে। স্বাগতিক জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে ভারতও অংশগ্রহণ করবে আসরটিতে। সেখানে সেলিম লাকীকে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।
এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো যেকোনো আন্তর্জাতিক হকির আসরেও লাকীর ম্যাচ পরিচালনার জন্য সুযোগ তৈরি হয়েছে।
এস এ

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ