editor
প্রকাশিত: 12:29 PM, July 23, 2023
ডিএসএস ডেস্ক :: নতুন করে ১৫ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, সাড়ে ১৫ কোটি টাকা দুইভাবে বিনিয়োগ করবে ইবনে সিনা। এর মধ্যে এপিআই বা ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই টাকায় প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান দ্য ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার কিনবে। আর কোম্পানি এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে।
এছাড়াও ৫ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করবে জমিতে ওষুধ খাতের এ কোম্পানিটি। এর মধ্যে চট্টগ্রামে জমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে শহরটির বায়েজিদ বোস্তামী থানাধীন পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ জমি কিনবে। রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ছাড়াই জমি দাম ২ কোটি ৬০ লাখ টাকা টাকা।
আর বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কিনবে, যার বাজার মূল্যে ২ কোটি ৯৮ লাখ টাকা। তার সঙ্গে জমির রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে। এই জমিতেও সেলস ডিপো স্থাপন করবে।
১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি। কোম্পানির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮৬ টাকা ৬০ পয়সা।
এস এ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।