editor
প্রকাশিত: 11:56 PM, July 24, 2023
অনলাইন ডেস্ক
দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম সোমবার আদালতে সাক্ষ্য দেন। পরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এ মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে মোট ৪৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছে।
আগামী ২৭ জুলাই এ মামলায় যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। নিয়মানুযায়ী যুক্তি উপস্থাপন শেষ হলে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। এ কারণে আগামী ২৭ জুলাই যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, সাক্ষ্যগ্রহণের আগে সোমবারও বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। এ কারণে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সাক্ষ্যগ্রহণের সময় বিএনপি সমর্থিত অনেক আইনজীবী এজলাসে বসে সাক্ষ্য শোনেন। আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করার সুযোগ তারা পাচ্ছেন না। তারেক ও জোবায়দাকে পলাতক দেখিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এই মামলার বিচার চলছে।
মামলা সূত্রে জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে উচ্চ আদালত সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল করে দেয়।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ