editor
প্রকাশিত: 11:14 AM, July 25, 2023
অনলাইন ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী দলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ২০২১ সাল থেকে প্রতিবছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এমন পদক প্রদান করে আসছে মন্ত্রণালয়। এ বছর এ পদক পাচ্ছে বাংলাদেশের সাফজয়ী মেয়েরা।
সোমবার (২৪ জুলাই) মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা একটি চিঠি পেয়েছি। সেই চিঠিতে নেপালের কাঠমান্ডুতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
রাজধানীর ওসমানী মিলনায়তনে ৮ আগস্ট এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে।
এবার ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সাফ চ্যাম্পিয়ন জয়ী নারী দলকে পদক দেয়া হচ্ছে। সাফ জয়ী নারী দলের খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফ, কর্মকর্তা সহ ৩৪ জন কন্টিনজেন্টই এই পদক অনুষ্ঠানে আমন্ত্রিত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,