editor
প্রকাশিত: 11:43 AM, July 25, 2023
ডিএসএস ডেস্ক :: বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক ঝুঁকি মোকাবিলায় মোট ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন থেকে ব্যাংকগুলোকে তাদের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি হবে, সেই পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হবে। ইতোমধ্যে তা কার্যকর করা হয়েছে। আগে ব্যাংকগুলোকে মোট ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ১০ শতাংশ বা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হতো।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। জুন ত্রৈমাসিক থেকেই ব্যাংকগুলোকে নতুন নিয়মে মূলধন সংরক্ষণের তথ্য কেন্দ্রীয় ব্যাংককে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, নতুন ব্যাংক স্থাপনের ক্ষেত্রে ন্যূনতম মূলধন ইতোমধ্যে ৪০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। দেশে প্রচলিত ব্যাংকগুলোকেও এখন থেকে তাদের মূলধন কমপক্ষে ৫০০ কোটি টাকায় উন্নীত করতে হবে।
ঝুঁকিভিত্তিক সম্পদ বেশি হলে মূলধনও বেশি রাখতে হবে। এটি হবে ব্যাংকের ন্যূনতম মূলধন কাঠামো। এতে যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, ওইসব ব্যাংক বেশি চাপে পড়বে।
কারণ, একদিকে তাদের খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হবে, অন্যদিকে মূলধন বেশি রাখতে হবে। সরকারি ব্যাংকসহ ৫টি বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশের ওপরে রয়েছে। ফলে ওইসব ব্যাংকের মূলধন বেশি বাড়াতে হবে।
এদিকে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দায় ব্যাংকগুলোর নিট আয় কমে গেছে। অন্যদিকে ঋণ আদায় না হওয়ায় খেলাপি ঋণ বেড়েছে। এছাড়া তারল্য সংকটও রয়েছে।
এস এ

3 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
4 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির
7 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো
1 স্টাফ রিপোর্টার সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে
1 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
8 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট