editor
প্রকাশিত: 10:36 AM, July 26, 2023
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে এ মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আলোপন চাকমা (৪৭) ও প্রীতিময় চাকমা (৪৬)। এরা উভয়ই আঞ্চলিক কোন সংগঠনের সদস্য হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে জুম চাষ করতে পাহাড়ে যাওয়ার সময় স্থানীয়রা মৃতদেহ ২টি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ ২টি উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, আলুটিলা জার্মপ্লাজম এলাকায় প্রধান সড়ক থেকে ১০০ গজ ভিতর থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়। মৃতদেহ ২টির সুরতহাল নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এরা আঞ্চলিক কোন সংগঠনের লোক হবে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ