editor
প্রকাশিত: 12:26 AM, July 27, 2023
স্টাফ রিপোর্টার
সিলেটে নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন।
স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভুমি সিলেট জেলাকে ভাল রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমিও আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে সিলেট জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর জোর তদারকিসহ বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে নবাগত জেলা প্রশাসককে কার্যকর ভুমিকা রাখার পাশাপাশি সিলেটের ঐহিত্য ধরে রেখে কাজ করার পরামর্শ প্রদান করেন। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, ছামির মাহমুদ, মনিরুজ্জামান, মুহিত চৌধুরী প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।