editor
প্রকাশিত: 1:05 PM, July 27, 2023
ডিএসএস ডেস্ক :: মেসি ঝড়ে রীতিমতো এলোমেলো যুক্তরাষ্ট্র। ইন্টার মায়ামির হয়ে খেলার ঘোষণা দেয়ার পর থেকেই পুরো ফুটবল বিশ্বে শুরু হয় ঝড়। সেই ঝড়ে রীতিমতো টর্নেডোতে রূপ নিয়েছে মেসির প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে। যাতে পুরো ওলটপালট হয়ে গেছে যুক্তরাষ্ট্র।
ওলটপালট হওয়ার নমুনা দেখা যায় মায়ামির জার্সি বিক্রির দিকে তাকালে। বর্তমান সময়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ইন্টার মিয়ামির মেসির ১০ নম্বর জার্সির ‘অথেনটিক ভার্শন’ পাওয়া।
চাহিদা তুঙ্গে থাকায় মেসির ১০ নম্বর জার্সির ‘অথেনটিক ভার্শন’ বাজারে ছাড়তে না ছাড়তেই শেষ হয়ে গেছে।
চাহিদার সঙ্গে জার্সির জোগান দিতে গিয়ে নাভিশ্বাস উঠছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের। বাজারে নতুন জার্সি আনতে সাধারণত ছয় মাসের মতো সময় লাগে। সেই মোতাবেক নতুন জার্সি অক্টোবরের আগে বাজারে আনা সম্ভব না।
তবে অ্যাডিডাস চেষ্টা করছে যত দ্রুত সম্ভব জার্সি বাজারে আনার কিন্তু অক্টোবরের আগে কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছে তারা।
একাধিক প্রতিবেদন বলছে, মেসির কারণে মায়ামির জার্সি বিক্রি বেড়েছে ২৫ গুণ। এ মুহূর্তে দলের অনলাইন শপে মেসির অথেনটিক জার্সিগুলোর প্রিঅর্ডার নেওয়া হচ্ছে ১৬০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকায়)।
এর আগে গত জুনে মেসি ইন্টার মায়ামিতে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই ক্লাবটির জার্সি বিক্রি ধুম পড়ে। সে সময় ইন্টার মায়ামির ছয় মাসের জার্সি বিক্রি হয়ে গিয়েছিল এক দিনে।
এস এ

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ