editor
প্রকাশিত: 11:58 PM, July 27, 2023
অনলাইন ডেস্ক
আগামীকাল রাজধানীতে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্টে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে চেকপোস্ট কার্যক্রম শুরু করে পুলিশ।
রাত ৯ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন ১০-১৫ জন পুলিশ সদস্য। রাত ৯টার দিকে সেখান থেকে তারা ঢাকাগামী লেনের পাশে অবস্থান নেন। এর কিছুক্ষণ পরেই সড়কে একটি অংশে ব্যারিকেড দেন তারা। পরে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি শুরু করেন তারা। এসময় তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করেন ও ঢাকায় আসার কারণ ও পরিচয় জানতে চান। জিজ্ঞাসাবাদ শেষে তাদের যেতে দেওয়া হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্র্যাফিক উত্তর বিভাগ) আব্দুল্লা হিল কাফী বলেন, এটা নিয়মিত তল্লাশির অংশ। আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে তাই তল্লাশিতে জোর দিচ্ছি।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ