editor
প্রকাশিত: 11:30 AM, July 28, 2023
অনলাইন ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য ছাড়পত্র পাচ্ছেন না দেশের এক নম্বর পেসার তাসকিন আহমেদ। আগামী রবিবার শুরু হতে যাওয়া এবারের এলপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার―সাকিব, তাসকিন, শরীফুল, মোহাম্মদ মিঠুন ও তাওহীদ হৃদয়। তাদের মাঝে তাসকিন ছাড়া বাকিরা সবাই অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন। কিন্তু তাসকিনকে এনওসি দেবে না বিসিবি।
ফর্মের তুঙ্গে থাকা এই পেসারকে অনাপত্তিপত্র না দেওয়ার বিষয়ে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘অনাপত্তিপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের সাম্প্রতিক সময়ের খেলা ও ভবিষ্যতের খেলা―সব কিছু বিবেচনায় নিয়ে আমরা পরিকল্পনা করেছি। সেভাবেই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
তাসকিন এই মুহূর্তে জিম আফ্রো টি-১০ লিগে দুর্দান্ত পারফরম করে যাচ্ছেন। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে তাকে পুরোপুরি সুস্থ হিসেবে চায় জাতীয় দল।
তাই এমন সিদ্ধান্ত বলে জানালেন সুজন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে সাম্প্রতিক খেলা ছিল, ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা তার বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্য ক্রিকেটারদের সবাইকে আমরা অনাপত্তিপত্র দিচ্ছি।’
এলপিএলে খেলার সুযোগ না পাওয়ায় নিশ্চিতভাবেই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তাসকিন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,