editor

প্রকাশিত: 12:10 PM, August 3, 2023

লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল

লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল

ডিএসএস ডেস্ক :: ফু-ওয়াং ফুড লিমিটেডকে টপকে লেনদেনের দিক দিয়ে পুঁজিবাজারে শীর্ষ স্থান দখল করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

জেএমআই হসপিটাল নতুন করে একটি হাসপাতাল করবে। হাসপাতালটি আগামী বছরের জুলাই মাসে চালু হবে, এমন খবরে বিনিয়োগকারীরা এই শেয়ারে নজর দিয়েছেন। ফলে বুধবার (২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল জেএমআই হসপিটাল।

বুধবার কোম্পানির ৩৫ লাখ ২১০টি শেয়ার হাতবদল হয়েছে। তাতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২৯ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৬৪ লাখ ৩৯ হাজার ৭১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইর তথ্য মতে, জেএমআই হসপিটাল কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ ‘জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড’ শিরোনামে একটি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। যার অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ টাকা (বিশ) কোটি টাকা। যেখানে কোম্পানির হাতে শেয়ার থাকবে ৬৫ শতাংশ। আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে।

জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৫৪ পয়সা। যা এর আগের বছর ছিল ১ টাকা ৬০ পয়সা। তিন প্রান্তিক অর্থাৎ জুলাই ২০২২ থেকে মার্চ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৫৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৮৯ পয়সা।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।