editor
প্রকাশিত: 12:03 AM, August 6, 2023
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ৫ আগস্ট শনিবার বিকালে নগরীর পুরান লেনস্থ ৫৩নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট চিত্রগ্রাহক আতাউর রহমান আতা। বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ থানা আওয়ামীলীগের সভাপতি এম উস্তার আলী।
ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার আক্তার হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম জহুরুল ইসলাম, সহ সভাপতি হোসাইন কবির, যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক এম. হাফিজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সদস্য গুলজার হোসেন নেছার, নুরুল আমিন খান, জয়দীপ চক্রবর্তী, মোঃ ঈশা তালুকদার, জালালাবাদ থানা আওয়ামীলীগ নেতা মোঃ মোবারক হোসেন, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হালিম রানা, সিলেট সংবাদপত্র হকার সমিতির সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী এসএম তাহমিদ আল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। মিলাদ মাহফিল শেষে দোয়ায় শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবার-স্বজনদের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন ঈশা তালুকদার। শেষে শিন্নি বিতরণ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট