editor
প্রকাশিত: 5:35 PM, August 7, 2023
রোববার লেনদেন হওয়া ব্রোকার হাউজগুলোর ট্রেড সেটেলমেন্ট (অর্থাৎ লেনদেনের শেয়ার নিষ্পত্তি) সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই জানায়, রোববার রাত থেকে আজ (সোমবার) ট্রেড শুরু হওয়ার আগেই সব ব্রোকার হাউজের সমস্যার সমাধান হয়েছে এবং সবাই আজ তাদের ট্রেডিং কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করেছে।
সোমবার (৭ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং যথাসময়ে নির্বিঘ্নভাবে দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হয়। ট্রেড সমাপ্ত হওয়ার পর ব্রোকার হাউজগুলো তাদের ট্রেড ডাটা অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্ল্যাক্স থ্রেডের (Flex Tread) মাধ্যমে ডাউন করে এবং এর মাধ্যমে তাদের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিডিবিএল এবং ব্যাংক অফিসের মাধ্যমে সুসম্পন্ন করে। এরপর প্রত্যেক ব্রোকার হাউজ পরবর্তী দিনের ট্রেড কার্যক্রমের জন্য তাদের প্রতিটি ক্লায়েন্টের শেয়ার এবং ক্যাশ ব্যালান্সের তথ্য অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্ল্যাক্স থ্রেডে আপলোড করে।
কিন্তু গতকাল (রোববার) ট্রেড সুসম্পন্ন হওয়ার পর টেকনোলজি প্রোভাইডার ফ্ল্যাক্স থ্রেডের কারিগরি ত্রুটির কারণে ৬৩টি ব্রোকার হাউজ ফ্ল্যাক্স থ্রেড সফটওয়্যার থেকে তাদের ট্রেড সংক্রান্ত ডাটা ডাউনলোড করতে না পারায় তাদের ট্রেড সেটেলমেন্ট সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হয়। সমস্যা সমাধানের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আইসিটি টিম, ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর অতি দ্রুত ব্যবস্থা নেয়। রোববার রাত থেকে আজ ট্রেড শুরুর আগেই সব ব্রোকার হাউজের সমস্যার সমাধান হয় এবং সবাই আজ তাদের ট্রেডিং কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করে।
এ ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য ডিএসই কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।