editor
প্রকাশিত: 12:42 PM, August 8, 2023
ডিএসএস ডেস্ক :: চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুরের বাংলাদেশ পর্ব। বিশ্বকাপের ট্রফি এখন আছে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে। ট্রফির সাথে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একইসঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফ এবং বিসিবি কর্তাদেরও ছবি তোলার সুযোগ দেয়া হচ্ছে।
এর আগে, গত রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসে পৌঁছায়। এরপর দিন গতকাল এই ট্রফি যায় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই অবস্থান করেছে বিশ্বকাপ ট্রফিটি। মূলত ছবি তোলার জন্যই নেওয়া হয়েছিল ট্রফিটি। একদিন না যেতেই ট্রফি এখন অবস্থান করছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
আজ মঙ্গলবার সকাল নয়টায় বিসিবি প্রাঙ্গনে আসে ট্রফিটি। এখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।
এরপর শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,