editor
প্রকাশিত: 8:00 PM, August 9, 2023
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ডা. দুলাল বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন একটি বৃহৎ গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন। পূর্ণভুমি সিলেট বিভাগে বহুবছর ধরে এ সংগঠনটি সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এই সংগঠনটির নতুন সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, সংগঠনটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ আরও প্রাণবন্ত হয়ে তাদের পেশাগত কাজ চালিয়ে যাবেন এবং তাদের প্রত্যেক সদস্যের অধিকার রক্ষার সংগ্রামে অবিচল থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমকর্মীদের ইতিমধ্যেই বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে এসেছেন। সাংবাদিকদের কল্যাণে যা কিছু করা প্রয়োজন আওয়ামী লীগ সরকার তাই করছে।
ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।