editor
প্রকাশিত: 8:46 PM, August 9, 2023
বৃক্ষরোপণে অনন্য অবদানের জন্য ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণিতে সিলেট বিভাগীয় পর্যায়ে ১ম স্থান লাভ করেছেন সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগ গ্রামের যুব সংগঠক উদ্যোক্তা আশফাক উদ্দিন আহমদ।
গত ২৭ জুলাই-২০২৩ইং বৃহস্পতিবার বিকেলে সিলেট বন বিভাগের আয়োজনে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এর কাছ থেকে ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণিতে সিলেট বিভাগীয় পর্যায়ে ১ম স্থান লাভকারী পুরস্কার গ্রহণ করেন উদ্যোক্তা আশফাক উদ্দিন আহমদ।
যুব সংগঠক ও উদ্যোক্তা আশফাক উদ্দিন আহমদ ব্যক্তিগত উদ্যোগে প্রায় এক একর ভূমিতে ফলদ, ঔষধি ও বনজ জাতের প্রায় ১৭ শতাধিক গাছ লাগনোর জন্য তিনি ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণিতে সিলেট বিভাগীয় পর্যায়ে ১ম স্থান লাভ করেছেন। এছাড়াও আশফাক উদ্দিন আহমদ এলাকার ১৪ কিলোমিটার রাস্তায় সামাজিক বনায়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
বিভাগীয় পর্যায়ে ১ম পুরস্কার পাওয়া প্রসঙ্গে বৃক্ষবন্ধু আশফাক উদ্দিন বলেন, পুরস্কার পেয়ে আনন্দিত। এই পুরস্কার আমার কাজে আরো উৎসাহ যোগাবে। আগামীতেও ব্যাপকভাবে সবুজের পরিচর্যা করে যাব। পরিবেশ রক্ষার্থে সব মানুষকে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেয়া খুব জরুরী। তিনি সিলেট বন বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট থেকে জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক-২০২২ লাভ করেছেন আশফাক উদ্দিন আহমদ। তাঁর প্রতিষ্ঠিত ও পরিচালনাধিন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থাটিও সিলেট জেলা মধ্যে শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার লাভ করে। জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষ্যে ১লা নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর হাত থেকেসম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা সভাপতি আশফাক আহমদ।
প্রতিটি পরিবারে একজন প্রশিক্ষিত আত্মকর্মী সৃষ্টির লক্ষে হলি আর্টি যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে ইতিমধ্যে ২ শতাধিক প্রতিবন্ধী শিশুকে চারুকারু (চিত্রাঙ্কন) প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার প্রদান, ৩ শতাধিক শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ, এক শতাধিক স্পোকেন ইংলিশ, ৬ শতাধিক যুব মহিলাদের সেলাই, ব্লক, বাটিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উদ্যোক্তা ও যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ মানব কল্যাণে নিবেদিত এক দিপ্ত যুবক। “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই মৈত্যে বলিয়ান হয়ে কিছু মানুষ শত বাধা বিপত্তি ও বাস্তবতার মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন সমাজ তথা মানব সেবায়। আবার কিছু কিছু দুঃখী মানুষের দুঃখে পীড়িত হন। এছাড়াও দুঃখী মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য সমাজ ও রাষ্ট্রের মাঝে রাখেন অনন্য অবদান। সেরকমই একজন যুবক আশফাক উদ্দিন আহমদ। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন আশফাক। বাবা মোঃ মকবুল হাসেন, মাতা মোছাঃ সালেহা বেগম, ৩ ভাই ও ৬ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। সমাজ ও রাষ্ট্রের দায়বদ্ধতায় স্থানীয় ও জাতীয় অনেক সংগঠনের দায়িত্ব নিয়ে সফলতার সাথে কাজ করে আসছেন।
আশফাক উদ্দিন আহমদ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপদেষ্টা- বরায়া উত্তরভাগ যুব কল্যাণ সমবায় সমিতি লিঃ হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। সভাপতি- হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা, পাঁচমাইল, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। সহ কো-অডিনেটর- বাংলাদেশ পথশিশু সেবা সংগঠন, সিলেট। আজীবন সদস্য- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চৌহাট্টা, সিলেট ইউনিট। সাধারণ সম্পাদক- সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম, মান্নান মানশন, আম্বরখানা, সিলেট ও আইন সহায়তা কেন্দ্র সিলেট। সাধারন সম্পাদক- কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েসন জেলা পরিষদ, সিলেট। দপ্তর সম্পাদক- সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। সদস্য- সিলেট চেম্বারস এন্ড কমার্স ইন্ডাষ্টিজ। শিক্ষানুরাগী সদস্য- বরায়া উত্তরভাগ আলিয়া মাদ্রাসা, গোলাপগঞ্জ, সিলেট। কনভেনার ও জেলা সদস্য সিলেট- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
উল্লেখ্য, বৃক্ষরোপণে অনন্য অবদান রাখায় সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগ গ্রামের যুব সংগঠক উদ্যোক্তা আশফাক উদ্দিন আহমদ-কে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২’ প্রদান করার জন্য পদকসংক্রান্ত জাতীয় কমিটির কাছে সুপারিশ করেছেন সিলেট বন বিভাগ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট