editor

প্রকাশিত: 11:41 AM, August 10, 2023

কক্সবাজারে ভেসে উঠছে ক্ষত চিহ্ন, বিশুদ্ধ পানির তীব্র সংকট

কক্সবাজারে ভেসে উঠছে ক্ষত চিহ্ন, বিশুদ্ধ পানির তীব্র সংকট

ডিএসএস ডেস্ক :: কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষতির চিহ্ন। এ ছাড়াও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যায় মহাসড়ক, আঞ্চলিক সড়ক, কাঁচা রাস্তা ও কালভার্ট ভেঙে গেছে। বেড়িবাঁধ, ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান যেনো কেউ গুঁড়িয়ে দিয়েছে। ভেসে গেছে বীজতলা, ফসলের মাঠ ও মাছের ঘের। গেল মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে বুধবার (৯ আগস্ট) ভোর পর্যন্ত কক্সবাজারে ভারী বৃষ্টি হয়নি। ভোরে ও দুপুরে হালকা বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। তবে পানি নামতে শুরু করলেও ঘরে ফেরা মানুষদের মধ্যে নতুন শঙ্কা দেখা দিয়েছে। বাড়িতে রান্না করে খাওয়ার কোনো পরিবেশ নেই। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বুধবার সকালে চকরিয়া উপজেলায় পানিতে ডুবে থাকা কিছু সড়কে ভাঙনের তীব্রতা চোখে পড়ে। কাকরা-মিনাবাজার সড়কটির তিন কিলোমিটার এলাকায় কমপক্ষে ৫০টি স্থান ভেঙে গেছে। ইতোমধ্যে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে চকরিয়ার লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, সাহারবিল, চিরিঙ্গা, পূর্ব বড় ভেওলা, বিএমচর, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, ফাঁসিয়াখালী, বদরখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন, উজানটিয়া, মগনামা, রাজাখালী, টৈটং, শিলখালী, বারবাকিয়া ইউনিয়নের পরিস্থিতিও একই। মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও রামু থেকেও নানা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

ওই এলাকার জহিরুল হাসান জানান, চার দিন ধরে কমপক্ষে ৪ থেকে ৫ ফুট পানিতে বন্দি ছিলেন তারা। বুধবার সকাল থেকে পানি নামতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সড়কের ভাঙনের পাশাপাশি ঘর-বাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরের ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। বাড়ি-ঘর থেকে পানি নেমে গেলেও সেখানে রান্না করার সুযোগ নেই। খাবার পানিও পাওয়া যাচ্ছে না।

স্থানীয়রা জানান, জিদ্দাবাজার-কাকারা-মানিকপুর সড়কের কয়েকটি অংশ ভেঙে গেছে। মাতামুহুরী নদীর নিকটবর্তী গ্রামের বসতঘরগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে। চকরিয়া ও পেকুয়ায় বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। প্রাথমিক যে তথ্য হাতে এসেছে তাতে ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, বন্যা কবলিত এলাকার মধ্যে চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়কের ৬ কিলোমিটার, ইয়াংগা-মানিকপুর-শান্তিবাজার সড়কের ১১ কিলোমিটার, লক্ষ্যারচর-বেথুয়াবাজার-বাগগুজারা সড়কের ১১ কিলোমিটার, একতাবাজার-বনৌজা শেখ হাসিনা সড়কের আধা কিলোমিটার, বরইতলী- মগনামা সড়কের সাত কিলোমিটার, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়কের আড়াই কিলোমিটার, তিন কিলোমিটার কাঁচা রাস্তা, তিনটি কালভার্ট বিধ্বস্ত হয়েছে। এ ছাড়াও ঘরবাড়ি, মাছের ঘের, বেড়িবাঁধ ও বীজতলাসহ অন্যান্য ফসলের ক্ষতি পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে চট্টগ্রাম-কক্সবাজার যান চলাচল করছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ভারি বর্ষণে কক্সবাজার জেলার ৯টি উপজেলার কমপক্ষে ৬০টি ইউনিয়নের ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পানি উঠে যাওয়ায় মঙ্গলবার (৮ আগস্ট) থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢলের পানির তীব্র স্রোতের কারণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টসহ উপকূলীয় এলাকায় ভাঙন দেখা দেয়। গেল সোমবার কক্সবাজারের চকরিয়া ও উখিয়ায় পাহাড় ধসে পাঁচজনের এবং মাতামুহুরি নদী থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু হয়। মঙ্গলবার (৭ আগস্ট) রামুতে বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে এক শিশু এবং পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ