editor
প্রকাশিত: 3:00 PM, August 10, 2023
ডিএসএস ডেস্ক :: টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে চলছে আর্চারি জাতীয় দলের ক্যাম্প। আজ থেকে সেই ক্যাম্পে যোগ দিচ্ছেন দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা।
তবে নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলে ফেরা নিয়ে এখনো সংশয় রয়েছে তার। শুধু ভালোভাবে অনুশীলন করতেই তাকে ক্যাম্পে জায়গা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
গত বছরের নভেম্বরে নিষিদ্ধ হন রোমান। এরপর গত মার্চে শর্ত সাপেক্ষে তাকে ক্যাম্পের বাইরে থেকে কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়। তবে কমপ্লেক্সের বাইরে বাসা ভাড়া নিয়ে কিছুদিন সেভাবে অনুশীলনের পর এতে আবার ‘ওয়ার্ল্ড আর্চারি’র বাধা আসে। রোমানকে তাই তার বাহিনী আনসারে ফিরে যেতে হয়। এত দিন জাতীয় দলের কোচের তত্ত্বাবধানের বাইরে সেখানেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।
ব্যক্তিগত অনুশীলনে তেমন ভালো কিছু করা সম্ভব নয়। ফলে ওয়ার্ল্ড আর্চারি থেকে অনুমতি নিয়ে জাতীয় দলের সঙ্গে তার অনুশীলনে ব্যবস্থা করা হয়ছে।
সামনেই এশিয়ান গেমস রয়েছে। সেখানে রোমানকে খেলানোর ইচ্ছা আর্চারি ফেডারেশনের। এ জন্য তারা সর্বোচ্চ চেষ্টাই করছেন বলে জানানো হয়েছে। রোমানকে ছাড়া আর্চারি দলের বর্তমান পারফরম্যান্স আশাজনক নয়।
বার্লিনে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফ্রেডরিখের অধীনে প্রথমবারের মতো রিকার্ভের ছেলেদের দলটি নকআউট পর্বে খেলতে পারেনি। একই অবস্থা মেয়েদের।
বাছাইয়ে রোমানের স্ত্রী দিয়া সিদ্দিকী এতটাই খারাপ করেছেন যে বাংলাদেশ এই আসরের নকআউট পর্বে মিশ্র দলও দিতে পারেনি। স্বাভাবিকভাবেই হতাশ কোচ মার্টিন ফ্রেডরিক। তিনিও খুব করেই চাইছেন যেন এশিয়ান গেমসের আগেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান রোমান; ফেরেন জাতীয় দলে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,