editor
প্রকাশিত: 11:46 AM, August 15, 2023
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে র্যাব জাতীয় শোকদিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে।
সোমবার (১৪ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে যে-কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে গোয়েন্দা ও টহল দল প্রস্তুত রেখেছে র্যাব।
তিনি বলেন, সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ইউনিফর্ম টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে।
র্যাবের এই মুখপাত্র বলেন, নিরাপত্তা কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহন ও পথযাত্রীদের তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। র্যাবের টহল/চেকপোস্ট জোরদার করতে ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
খন্দকার আল মঈন বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে র্যাবের স্পেশাল ফোর্স প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুতি আছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানে নাশকতা প্রতিরোধে এবং নিরাপত্তা রক্ষায় যথাযথ গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ অপপ্রচার চালিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রীসহ অন্যান্য গণ্যমান্যব্যক্তিরা যেসব জায়গায় যাবেন সেসব জায়গার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারী নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও, দিবসটি উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে জেলা/মেট্রোপলিটন এলাকা/থানা ভিত্তিক স্থানীয় র্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করাসহ র্যাবকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন তিনি।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ