editor
প্রকাশিত: 1:11 PM, August 16, 2023
ডিএসএস ডেস্ক :: আগামী ১৯ আগস্ট থেকে হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বৈশ্বিক এই আসরে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ইংল্যান্ডের লন্ডন থেকে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে তিনি বুদাপেস্টে পৌঁছান। সন্ধ্যা ৬টায় তার পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট জটিলতায় বিলম্ব হয় ইমরানের।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবার একজন অ্যাথলেটের কোটাই পেয়েছে। ১৯ আগস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর দিনই হবে ১০০ মিটার স্প্রিন্ট। ১০০ মিটার স্প্রিন্টেই শুধু অংশ নেবেন ইমরান। সামনে এশিয়ান গেমস হওয়ায় ইনজুরির ঝুঁকি এড়াতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ইমরানকে একটি ইভেন্টে এন্ট্রি দিয়েছে। আজ বিকেলে বুদাপেস্টে অনুশীলন শুরু করবেন ইমরান।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরান গত বছর আমেরিকার ওরিকনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি এক ধাপ উতরে অংশ নিয়েছিলেন পরের ধাপে। পরবর্তীতে এই বছরের শুরুতে ইমরান কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটারে প্রথম হয়ে চমক সৃষ্টি করেন।
ইমরানের সঙ্গে হাঙ্গেরিতে রয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সভায় যোগ দেবেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,