editor
প্রকাশিত: 12:25 PM, August 19, 2023
ডিএসএস ডেস্ক :: এশিয়া কাপ নিয়ে সংশয় আর প্রশ্ন যেন থামছেই না। লম্বা সময় ধরে চলেছে আয়োজন নিয়ে বিতর্ক। পাকিস্তানে আয়োজন হবার কথা থাকলেও সেখানে ক্রিকেট খেলতে যেতে নারাজ ভারত। শেষ পর্যন্ত ফয়সালা হয়েছে হাইব্রিড মডেলে। পাকিস্তানের পাশাপাশি এবারের টুর্নামেন্টে সহ-আয়োজক থাকছে শ্রীলঙ্কা। বিড়ম্বনা ছিল সূচি নিয়ে। বহু প্রতীক্ষার পর এসেছে সেটাও।।
এবার প্রশ্ন আর বিতর্ক জেগেছে টুর্নামেন্টের ধারাভাষ্যকার নিয়ে। দিনকয়েক আগে জানানো হয়েছিল ১২ জনের কমেন্ট্রি প্যানেলে থাকবেন বাংলাদেশের আতাহার আলী খান। তবে এবার টুর্নামেন্ট শুরুর মাত্র ১১ দিন আগে বাংলাদেশি এই ধারাভাষ্যকারের থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টসের প্রকাশিত ছবিতে নেই এই ধারাভাষ্যকার।
বাদ পড়েছেন শ্রীলঙ্কার রাসেল আর্নল্ডও। তবে তার বদলে অন্য একজন যুক্ত হয়েছেন। বাংলাদেশের আতাহার আলীর পরিবর্তে অবশ্য কাউকে নেওয়া হয়নি। যার ফলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে থাকবেন না কেউই।
এক সপ্তাহ আগে প্রকাশিত সেই তালিকায় এশিয়ার বাইরের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে ঘোষণা করা হয়েছিল স্কট স্টাইরিসের নাম। এবার তাতে যুক্ত হয়েছেন আরও বেশকিছু নাম। ইংল্যান্ডকে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ এবং সাবেক জিম্বাবুয়ে তারকা অ্যান্ডি ফ্লাওয়ারকে নেওয়া হয়েছে এবারের এশিয়া কাপের জন্য।
যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে দুইবার বিশ্বকাপ জেতা ওপেনার ম্যাথু হেইডেন। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও স্টার স্পোর্টসে শোনা গিয়েছিল এই অজি ব্যাটারের কণ্ঠ। সেইসঙ্গে আছেন সাবেক ইংলিশ পেসার ডমিনিক কর্ক।
ধারাভাষ্যকার তালিকায় পাকিস্তান থেকে নতুন যুক্ত হয়েছেন বিশ্বকাপজয়ী তারকা ব্যাটার আমির সোহেল। আগে থেকেই নিশ্চিত ছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, রমিজ রাজা এবং বাজিদ খান।
শ্রীলঙ্কা থেকে আগে রাসেল আর্নল্ডের নাম থাকলেও নতুন তালিকায় বাদ পড়েছেন তিনিও। যুক্ত হয়েছেন মারভান আতাপাত্তু।
ভারত থেকে আগেই নিশ্চিত হয়েছিল ৫ জনের নাম। সাবেক কোচ এবং বিশ্বকাপজয়ী রবি শাস্ত্রী ছাড়াও ছিলেন সঞ্জয় মাঞ্জেকার, গৌতম গম্ভীর, ইরফান পাঠান এবং দীপ দাশগুপ্ত। এবার নতুন করে নেওয়া হলো আরও ৬জন সাবেক ক্রিকেটারকে। ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হচ্ছেন হারভজন সিং, সঞ্জয় বাঙ্গার, পীযুস চাওলা, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে এবং রজত ভাটিয়া।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,