editor

প্রকাশিত: 8:56 PM, August 23, 2023

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অর্থ বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অর্থ বিতরণ

বেগম রোকেয়া পদক ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য দীর্ঘদিন কারাবরণ করেছেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু উৎসর্গিত ছিলেন। স্বাধীন বাংলাদেশের মহান এই স্থপতি সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে তা বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধুর ইতিহাস বাদ দিলে, বাংলাদেশের কোনো ইতিহাস থাকে না। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক, আমাদের জাতিসত্ত্বার অপ্রতিরোধ্য অনুপ্রেরণা।
তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই শিক্ষার্থীদের যত্মে কোনো অবহেলা করা যাবে না।

জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দরিদ্র প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ব্যবস্থাপনা জবাবদিহি অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় কানাইঘাট সিলেটের হল রুম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।
স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুর রহিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা ও সাতবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু তাইয়্যিব শামীম। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শাব্বির আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
আব্দুন নুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ম্যানেজিং কমিটির সদস্য মইনউদ্দিন, দাবা ধরনির মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ফরিদ আহমদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই, জাহাঙ্গীর, শামীম, কামরুল প্রমূখ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৭ম শ্রেনীর ছাত্রী ফাহমিনা বেগম। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষ রোপন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেনীর ছাত্রী হালিমাতুছ সাদিয়া ও কুলছুমা বেগম এর নেতৃত্বে সমবেত জাতীয় সংগীত ও শোক দিবসের সমবেত সংগীত পরিবেশন করা হয়।
এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
সভাপতির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব। শিক্ষা গ্রহণ করে প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি অভিভাবকদের অভিভাবক সমাবেশে এসে বাচ্চাদের দিকে খেয়াল রাখার অনুরোধ করেন ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট