editor
প্রকাশিত: 7:34 PM, August 24, 2023
অনলাইন ডেস্ক
যে দলটার কাছে জয় ছিল ডুমুরের ফুল, সেই তারাই কিনা টানা ৮ ম্যাচে জয় তুলে নিয়েছে। যার মধ্যে রয়েছে একটি শিরোপাও। অথচ ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটির শিরোপা শোকেস ছিল শূন্য। আর যার হাত ধরে এমন পরিবর্তন, তিনি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
মায়ামির এমন বদলে যাওয়ায় তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। একটা দল এভাবে হুট করে ম্যাচের পর ম্যাচ জিতবে, এটা কোনোভাবেই সম্ভব নয় বলে দাবি অভিযোগকারীদের। যেখানে প্রথমবার প্রশ্নটি উঠেছিল লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিপক্ষে মায়ামির শিরোপা জয়ের পর।
সেই ম্যাচ শেষে একজন সাংবাদিক মায়ামির মালিক ডেভিড বেকহ্যামের কাছে বলেন, সাম্প্রতিক ম্যাচগুলো তার কাছে স্ক্রিপ্টেড মনে হচ্ছে। এর উত্তরে বেকহ্যাম বলেন, যতবারই বুসকেটস ও জর্ডি আলবা থেকে পাসগুলো পাচ্ছে প্রতিবার লিও (মেসি) এই গোলগুলো করছে। আর লোকেরা বলে এটা ফিক্সিং?
তিনি আরো বলেন, আপনি এই খেলোয়াড়দের খেলা দেখেন। তাদের মধ্যে রয়েছে সুন্দর সম্পর্ক। তাদের আচরণ অনেক সুন্দর এবং ব্যক্তি হিসেবেও তারা সুন্দর। যদি আমি নিজেই স্ক্রিপ্ট লিখতাম তাহলে হয়তো আরো ভালো কিছু নিয়ে আসতে পারতাম।
এদিকে আরেকটি জয়ে ইউএস ওপেন কাপের ফাইনালে নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ম্যাচে মেসি এই প্রথম গোলের দেখা না পেলেও তার করা দুর্দান্ত দুটি অ্যাসিস্ট থেকে গোল করেন কাম্পানা। টাইব্রেকারে ম্যাচ জিতে বেকহ্যাম লিখেছেন, আরেকটি দুর্দান্ত রাত। দারুণ পারফরম্যান্সে দল আরেকটা ফাইনালে উঠল। খুব গর্বিত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,