editor
প্রকাশিত: 12:54 PM, August 27, 2023
ডিএসএস ডেস্ক :: সবাই যখন চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসানের সংবাদ সম্মেলন নিয়ে ব্যস্ত; তাসকিন আহমেদ তখন একাই অনুশীলন করছিলেন মিরপুরের একাডেমি মাঠে। নিজের তৃতীয় সন্তান জন্মের সময়ে স্ত্রীর পাশে থাকায় মাঝে একদিন অনুশীলন করতে পারেননি। সেটিই পুষিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন দেশের এই তারকা পেসার।
কোনো ব্যাটার ছাড়া একাই বল করে গেছেন তাসকিন। পরে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। ঘটনাটি ছিল শনিবারের। পরদিন দুপুরে বাংলাদেশ দল দেশ ছাড়ছে শ্রীলঙ্কার উদ্দেশে। আগামী ৩১ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে তাদের বিপক্ষেই লড়বেন তাসকিন আহমেদরা।
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া কইরেন যে ভালো করতে পারি।
‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি। ’
এবারের এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ যাচ্ছে বেশ বড় স্বপ্ন নিয়েই। গত তিন এশিয়া কাপের দুটিতেই ফাইনাল খেলা টাইগাররা এখনও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। এবার ওই আক্ষেপই ঘোচানোর প্রত্যয় ছিল তাসকিনের কণ্ঠে।
যদিও এই টুর্নামেন্টে যাওয়ার আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও। এছাড়া পেসার এবাদত হোসেনেরও লিগামেন্টের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,