editor

প্রকাশিত: 8:00 PM, August 16, 2022

বিয়ানীবাজারে এক যুবকের উপর সন্ত্রাসী হামলা

বিয়ানীবাজারে এক যুবকের উপর সন্ত্রাসী হামলা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালিবাড়ী বাজারের পাশে দিনদুপুরে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত যুবক রেজাউল করিম কে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। ভিকটিম রেজাউল করিম (২১) স্থানীয় লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের মতিউর রহমান এর পুত্র। ১৫ আগস্ট সোমবার দুপুর ১টায় এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, রেজাউল করিম গ্রীন হিল স্টেট কলেজ সিলেট এর শিক্ষার্থী, সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তার বড় বোনের জামাই বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল হাদী ২০২০ সালের ৬ আগস্ট দিবাগত রাতে স্থানীয় বারইগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরদিন ৭ আগস্ট শুক্রবার সকালে স্থানীয় নন্দিরফল গ্রামের পশ্চিম দিকে রাস্তার পাশে তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত আব্দুল্লাহ আল হাদীর চাচা স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফয়জুর রহমানসহ ৯ জনকে আসামী করে রেজাউল করিম এর বোন ফাহমিদা আক্তার রিমা বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল হাদীর সাথে স্থানীয় বারইগ্রাম বাজারে একটি দোকান কোঠার পৈত্রিক জমি নিয়ে চাচা আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমানের সাথে তার বিরোধ ছিল। সেই বিরুধের জের ধরেই চাচা ফয়জুর রহমান আওয়ামী যুবলীগের স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে ভাতিজাকে খুন করিয়েছে বলে অভিযোগ করা হয়। এই ঘটনার কিছুদিন পর ২০২০ সালের ১২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বিয়ানীবাজার থানা থেকে বাড়ি ফেরার পথে পৌর শহর থেকে গুম হয় নিহত আব্দুল­া আল হাদীর ছোট ভাই আবু জাহিদ। ঐ ঘটনায় ১৫ ডিসেম্বর তারিখে ফাহমিদা আক্তার রিমা বাদী হয়ে দেবর আবু জাহিদ গুমের অভিযোগে চাচা শশুর ফয়জুর রহমান ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেন। কিন্তু পুলিশ এই এজাহার মামলা হিসাবে রেকর্ড না করে উল্টো ২০ ডিসেম্বর তারিখে আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান বাদী হয়ে ভাতিজা আবু জাহিদ গুমের ঘটনায় ভাবি ফাহমিদা আক্তার রিমা ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে দায়েরকৃত এজাহার মামলা হিসাবে রেকর্ড করে। এই মামলার খবর পাওয়ার পরপরই ফাহমিদা আক্তার রিমা বাড়ি ছেড়ে পলাতক হয়। পরে সে দেশ ত্যাগ করে প্রবাসে চলে যায় বলে জানা গেছে। পরবর্তীতে আব্দুল্লাহ আল হাদী হত্যা মামলা ও আবু জাহিদ গুমের মামলার আর তেমন কোন অগ্রগতি হয়নি, কোন আসামীও গ্রেফতার হয়নি, গুম হওয়া আবু জাহিদের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। এঅবস্থায় প্রায় দুই বছর পর গত ১০ আগস্ট উপরোক্ত দুই ঘটনার অর্থাৎ বোন জামাই আব্দুল্লাহ আল হাদী হত্যা ও বোনের দেবর আবু জাহিদ গুমের ঘটনায় আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ও তার সহযোগীদের আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন রেজাউল করিম। ফের মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ক্ষুব্ধ হয়ে রেজাউল করিম কে হত্যা করার হুমকি দিয়েছেন বলে ভিকটিম দাবী করেছেন। দায়েরকৃত উক্ত মামলার অগ্রগতির বিষয়ে খোঁজ নিতে ঘটনার দিন দুপুর ১২টার দিকে বিয়ানীবাজার থানায় যান রেজাউল করিম। তিনি দুপুর প্রায় ১২.৩০টার দিকে থানা থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন মোটরবাইক যোগে। দুপুর ১টার দিকে স্থানীয় কালিবাড়ী বাজারের পাশ্ববর্তী স্থানে যাওয়ার পরই পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ও তার সহযোগী দলীয় ৬/৭ জনের একদল সন্ত্রাসী রেজাউল করিম এর পথরোধ করে। কোনকিছু বুঝে উঠের পূর্বেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তারা তাকে বেধরক মারধর শুরু করলে প্রাণ রক্ষার্থে সে চিৎকার দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে সন্ত্রাসীরা তাকে আহত অবস্থায় রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত্র সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির