editor
প্রকাশিত: 5:14 PM, August 29, 2023
ডিএসএস ডেস্ক :: গত ১০ বছরে ভারতের শোকেসে জমা পড়েনি কোনো আইসিসি ট্রফি। টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ব্যর্থতাকে সঙ্গী করে ফিরছে তারা।
সামনেই অপেক্ষা করছে ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক হওয়ায় দলটিকে নিয়ে সমর্থকদের মধ্যে উচ্চাশা কাজ করছে। সাফল্যের ক্ষণ গুনতেও শুরু করে দিয়েছেন তারা। তবে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের মতে, বড় টুর্নামেন্টে সাফল্য পেতে ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমাদের অনেক মেধা আছে, তবে নকআউট পর্বে নির্দিষ্ট দিনে আপনার ভাগ্য দরকার। নকআউট পর্বে যেসব ম্যাচে আমরা হেরেছি, তাকালে দেখবেন, বরাবরই ভাগ্য খারাপ ছিল। ২০১৯ সালে আমাদের এমন একটি ম্যাচ দ্বিতীয় দিনে গড়িয়েছিল। যদি এক দিনেই খেলা হতো, গল্পটা ভিন্ন হতে পারত। কারণ, পরদিন সিমিং কন্ডিশন ছিল, আর তাতে নিউজিল্যান্ড বোলাররা ভালো করতে পেরেছে। ফলে আমার মনে হয়, আপনার একটু ভাগ্যের সহায়তা প্রয়োজন। মানে চার-পাঁচটি বেশ ভালো দল তো আছেই। নির্দিষ্ট দিনে তাই ভাগ্য প্রয়োজন। ’
বিশ্বকাপে অলরাউন্ডাররাই পার্থক্য গড়ে দেবেন বলে বিশ্বাস গাভাস্কারের। কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘অন্য যেকোনো কিছুর চেয়ে ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ। ১৯৮৩, ১৯৮৫, ২০১১— ওই তিনটি দলের দিকে তাকালে দেখবেন, বিশ্বমানের অলরাউন্ডার ছিল। এমন ব্যাটসম্যান ছিল, যারা ৭-৮-৯ ওভার বোলিং করতে পারে; এমন বোলার ছিল, যারা নিচের দিকে ব্যাটিং করতে পারে। ওই দলগুলোর অনেক বড় প্রাপ্তি ছিল সেটি। ’
‘এমএসডির (২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপজয়ী) দলের দিকে তাকালে দেখবেন— সুরেশ রায়না, যুবরাজ সিং, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগরা বোলিং করতে পারত। এটা বাড়তি পাওয়া ছিল। ফলে যে দলের অলরাউন্ডার আছে, তারা এগিয়ে থাকবে। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,