editor
প্রকাশিত: 7:44 PM, August 30, 2023
ডিএসএস ডেস্ক :: রোববার লিটন দাস যেতে পারেননি দলের সঙ্গে। তখন থেকেই আলাপটা টুকটাক চলছিল- এশিয়া কাপ কি খেলা হবে তার? শেষ অবধি জ্বর থেকে সেরে না উঠায় লিটন খেলছেন না এই টুর্নামেন্ট।
তার জায়গায় অনেকটা চমক জাগিয়েই নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ডাক পাননি ৩২ সদস্যের স্কোয়াডে। পরে ১৭ সদস্যের স্কোয়াড, রিজার্ভ, বিশেষ ক্যাম্প কোথাও অনুমিতভাবেই ছিলেন না বিজয়। তার হুট করে সুযোগ পাওয়া তাই কিছুটা হলেও বিস্ময়ের।
নির্বাচকরা ব্যাখ্যায় জানিয়েছেন, লিটনের অনুপুস্থিতিতে উইকেটরক্ষক টপ অর্ডার ব্যাটার দরকার ছিল তাদের। এজন্যই বেছে নেওয়া বিজয়কে। যদিও তেমন হলে জায়গা পেতে পারতেন জাকির হাসান। উইকেটরক্ষক এই ব্যাটার ছিলেন বিসিবির সব ক্যাম্পে।
কেন বেছে নেওয়া হলো বিজয়কে? এমন প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের দলে একজন অতিরিক্ত উইকেটরক্ষক নেই, এটা একটা কারণ। লাইক ফর লাইক বদলি আমার মনে হয়। এছাড়া লিটন টপ অর্ডারে ব্যাট করে, বিজয়ও টপ অর্ডার ব্যাটার। মুশফিক ভাইয়ের যদি কিছু হয়, বিশেষ করে ম্যাচের সময়, দেখা গেল ওই দিন তিনি খেলতে পারছেন না। যেহেতু এখন একটা সুযোগ আছে উইকেটরক্ষক ম্যাচে না খেললেও কিপিং করতে পারবে তাই বিকল্প হিসেবে বিজয়কে নেওয়া। ’
লিটন দলের জন্য ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ। দলের সহ-অধিনায়ক তো বটেই, আরেক অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটার তামিম ইকবালের অনুপুস্থিতিতে গুরু দায়িত্বটাও ছিল তার কাঁধে। দুজনের না থাকায় সাকিব আল হাসানের কি নিজেকে ব্যাটিং-অর্ডারে উপরে তুলে আনার কোনো সম্ভাবনা আছে?
বিসিবির পাঠানো ভিডিওতে তিনি বলেন, ‘এখন আসলে যদি পরিকল্পনা থাকেও সেটা আমি আপনাকে বলতে পারবো না। এটা হচ্ছে কথা। কিন্তু অবশ্যই আমাদের কিছু পরিকল্পনা আছে। ব্যাক আপ প্লেয়ার যারা আছে, তাদের চেষ্টা করার একটা সুযোগ। নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার। ’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,