editor
প্রকাশিত: 10:17 PM, September 1, 2023
উৎফল বড়ুয়া,
‘রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ১৪ তম ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর (বন্দর বাজার)এলাকার মধুবন মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে প্রতিষ্ঠাতা তারেক আহমের সঞ্চালনায়, সাইফুল রহমান ঈমন সভাপতি ও বন্ধু মহল রক্তদান সোসাইটি সভাপতি রুমন আহমদ এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার লেখক প্রশান্ত লিটন। প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন শামিম ট্রাভেলস এর প্রতিষ্ঠাতা ফাহিম মাহমুদ ফুরুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানের সহ-সভাপতি সোহাগ আহমদ সদস্য নাঈম, আকরাম, জুবের, ঝুমা, তাহমিনা, সিমা সহ বন্ধু মহল রক্তদান সোসাইটির সকল সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘রক্তদিন জীবন বাঁচান’ আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি জানেন না। আমার প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে আপনার আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার জনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে এক বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী। তাই রক্তের গ্রুপ জেনে অবশ্যই দরকার। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক। আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সম সময় পাশে।
উক্ত সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানে দুইশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
বন্ধু মহল রক্তদান সোসাইটি আমরা কর্মকর্তারা বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা।
আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট